রিটার্ন ও রিফান্ড পলিসি
প্রতিটি পণ্য আপনার অর্ডার অনুযায়ী আলাদা করে প্রিন্ট করা হয়, তাই রিটার্নের নিয়ম সাধারণ দোকানের চেয়ে একটু আলাদা।
যখন বদলে দেওয়া বা টাকা ফেরত দেওয়া হয়
- ভুল সাইজ, ভুল কালার বা ভুল ডিজাইন আমাদের দিক থেকে পাঠানো হলে।
- প্রিন্ট বা কাপড়ে ত্রুটি থাকলে।
এসব ক্ষেত্রে পণ্য হাতে পাওয়ার দিনই ছবিসহ জানাতে হবে। যাচাইয়ের পর আমরা পণ্যটি বদলে দিই অথবা টাকা ফেরত দিই।
যখন ফেরত নেওয়া হয় না
- আপনার দেওয়া সাইজ/ডিজাইন অনুযায়ী ঠিকঠাক প্রিন্ট হয়ে যাওয়ার পর মত বদলালে।
- কারণ ছাড়া পার্সেল গ্রহণ না করলে — প্রিন্ট করা পণ্য আর বিক্রি করা যায় না, তাই এ ক্ষেত্রে অগ্রিম ফেরতযোগ্য নয়।
অর্ডার বাতিল
প্রিন্ট শুরুর আগে অর্ডার বাতিল করলে অগ্রিম টাকা ফেরত দেওয়া হয়। বাতিল করতে যত দ্রুত সম্ভব আমাদের জানান।