শর্তাবলী

akhanei.com.bd-এ অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন।

অর্ডার ও কনফার্মেশন

  • প্রতিটি পণ্য অর্ডার অনুযায়ী প্রিন্ট করা হয়, তাই অর্ডার কনফার্ম করতে বিলের একটি অংশ (সাধারণত ৩০%) অগ্রিম নেওয়া হয়। বাকি টাকা পণ্য হাতে পেয়ে কুরিয়ারকে দেবেন।
  • অগ্রিম পাওয়ার পর আমাদের প্রতিনিধি কল করে সাইজ, কালার ও ঠিকানা মিলিয়ে অর্ডারটি কনফার্ম করেন।
  • ভুল বা সন্দেহজনক তথ্যের অর্ডার বাতিল করার অধিকার আমরা রাখি।

দাম ও ডেলিভারি চার্জ

  • ওয়েবসাইটে দেখানো দামই চূড়ান্ত; ডেলিভারি চার্জ এলাকা অনুযায়ী চেকআউটে দেখানো হয়।
  • কুপন একবার একটি অর্ডারেই ব্যবহার করা যায় এবং মেয়াদ থাকা পর্যন্ত বৈধ।

ডেলিভারি

কনফার্মের পর প্রিন্ট ও প্যাকিং শেষে কুরিয়ারে পাঠানো হয়। কুরিয়ারে দেওয়ার পর সাধারণত ঢাকার ভিতরে ১–৩ দিন ও ঢাকার বাইরে ২–৫ দিন লাগে।

পণ্য গ্রহণ

ডেলিভারির সময় পার্সেল খুলে পণ্য মিলিয়ে নিন। কোনো সমস্যা থাকলে সেদিনই আমাদের জানান।