Career Opportunity at Akhanei Dot Com

Position: Field Sales Executive

এখানেই ডট কম এ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ।
এই লেখার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই এই পজিশনের কাজের ধরন, আয় কাঠামো, গ্রোথ পাথ এবং পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। যাতে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন এই সুযোগটি আপনার ক্যারিয়ার লক্ষ্যের সাথে মানানসই কিনা।

About the Role

আমরা Field Sales Executive নিয়োগ দিচ্ছি। এই পজিশনে আপনাকে সরাসরি মার্কেটে কাজ করতে হবে এবং কর্পোরেট ও ব্যবসায়িক ক্লায়েন্টদের কাছ থেকে কাস্টম টি-শার্ট প্রিন্টিং অর্ডার সংগ্রহ করতে হবে।

এটি একটি performance driven পজিশন। আপনি যদি অফিসে বসে কাজের চেয়ে মাঠে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কথা বলতে পারেন, এবং ডিল ক্লোজ করতে আত্মবিশ্বাসী হন, তাহলে এই জবটি আপনার জন্য ভালো সুযোগ হতে পারে।

Career Growth Structure

আমরা দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গ্রোথে বিশ্বাস করি। আমাদের সেলস ডিপার্টমেন্টে সম্ভাব্য ক্যারিয়ার ল্যাডার নিচে দেওয়া হলো

Junior Field Sales Executive
Field Sales Executive
Senior Field Sales Executive
Corporate Sales Executive
Area Sales Supervisor
Area Sales Manager
Regional Sales Manager
Head of Sales

প্রমোশন নির্ভর করবে আপনার পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতার উপর।

Job Responsibilities

• কর্পোরেট অফিস, দোকান এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভিজিট করা
• আমাদের টি-শার্ট প্রিন্টিং সার্ভিস প্রফেশনালভাবে উপস্থাপন করা
• অর্ডার সংগ্রহ এবং কাস্টমারের তথ্য সংগ্রাহ করা
• কোটেশন দেওয়া এবং নিয়মিত ফলো আপ করা
• ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখা
• নিয়মিত সেলস রিপোর্ট জমা দেওয়া ও মিটিং
• মাসিক সেলস টার্গেট অর্জন করা

এই পজিশনটি সম্পূর্ণ ফিল্ড বেইজড। এটি কোনো ডেস্ক জব নয়।

Salary and Commission Structure

Fixed Salary

মাসিক ফিক্সড বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

Fixed salary range
৮,০০০ টাকা থেকে ১৭,০০০ টাকা পর্যন্ত
আপনার অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা এবং কাজের সক্ষমতার উপর নির্ভর করে বেতন নির্ধারণ করা হবে।

Commission Structure

Minimum initial monthly target ৩,০০,০০০ টাকা

Commission slabs

২ লক্ষ সেলস হলে ১ শতাংশ কমিশন
৩ লক্ষ সেলস হলে ২ শতাংশ কমিশন
৪ লক্ষ সেলস হলে ৩ শতাংশ কমিশন
৫ লক্ষ সেলস হলে ৪ শতাংশ কমিশন

এর কোনো নির্দিষ্ট সীমা নেই। আপনি যত বেশি সেলস করবেন, আপনার আয় তত বাড়বে।

Example Income Calculation

যদি কেউ এক মাসে ৫ লক্ষ টাকার সেলস করেন

৫,০০,০০০ × ৪ শতাংশ = ২০,০০০ টাকা কমিশন

মোট সম্ভাব্য মাসিক আয় হতে পারে

Minimum scenario
৮,০০০ + ২০,০০০ = ২৮,০০০ টাকা

Mid scenario
১২,০০০ + ২০,০০০ = ৩২,০০০ টাকা

Higher fixed scenario
১৭,০০০ + ২০,০০০ = ৩৭,০০০ টাকা

আপনার আয় সম্পূর্ণ নির্ভর করবে আপনার পারফরম্যান্সের উপর।

Work Area

Primary focus Dhaka City
পরবর্তীতে Division level cities এবং নির্বাচিত জেলায় কাজ সম্প্রসারণ করা হবে।

Reporting Office
Ulipur Office
Head Office Reporting

Office Time

অফিস সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
ফিল্ড ওয়ার্ক নির্ধারিত সময় অনুযায়ী সম্পন্ন করতে হবে এবং নিয়মিত রিপোর্টিং বজায় রাখতে হবে।

Work Schedule and Benefits

• সাপ্তাহিক ছুটি শুক্রবার
• দুই ঈদে বেসিক বেতনের ৫০ শতাংশ করে বোনাস
• দীর্ঘমেয়াদী গ্রোথের সুযোগ
• পারফরম্যান্স ভিত্তিক প্রমোশন
• Structured commission system

Probation Period

Probation সময়কাল ১ থেকে ২ মাস।
এই সময়ের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত কনফার্মেশন এবং বেতন কাঠামো নির্ধারণ করা হবে।

Recruitment Process

১. CV submission এবং initial shortlisting
২. Video call interview
৩. নির্বাচিত প্রার্থীদের 1 দিনের জন্য হেড অফিস ভিজিট
৪. ফাইনাল জয়েনিং লেটার নিয়ে নিজে জেলায় ফেরত

Training চলাকালীন থাকা এবং খাবারের ব্যবস্থা কোম্পানি থেকে প্রদান করা হবে।

Important to Understand

প্রতিদিন সেলস আসবে না।
কখনো সপ্তাহ ধীরগতির হতে পারে, আবার কোনো দিন বড় অর্ডার আসতে পারে।
এই কাজ তাদের জন্য যারা ধারাবাহিকভাবে মাঠে কাজ করতে প্রস্তুত এবং লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত চেষ্টা করতে পারেন।
যারা ফিল্ড ওয়ার্ক এড়িয়ে চলতে চান, তাদের জন্য এই পজিশন নয়।

Who Should Apply

• আত্মবিশ্বাসী কমিউনিকেশন স্কিল ভালো যাদের
• ফলাফলভিত্তিক কাজ করতে চান
• টার্গেট অর্জনে আগ্রহী
• দীর্ঘমেয়াদে ক্যারিয়ার গড়তে চান

আপনি যদি একটি structured sales environment এ কাজ করে পারফরম্যান্স ভিত্তিক আয় করতে চান, তাহলে এই সুযোগটি আপনার জন্য।

Akhanei Dot Com
Building brands through custom printing across Bangladesh.
Head Office: 5620 Ulipur, Kurigeam, Rangpur, Bangladesh.

Shopping Cart